1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার'র যোগদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৫৭ বার

মানিকছড়িতে দীর্ঘ চার মাস পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন রুম্পা ঘোষ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রূম্পা ঘোষকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিকালে মানিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করে ইউএনও তামান্না মাহমুদ’র সাথে স্বাক্ষাত করেন। এ সময় ইউএনও তামান্না মাহমুদসহ অত্র দপ্তরে কর্মরত সকলে উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মানিকছড়িতে নতুন যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, পারমিট শাখা) কর্মরত ছিলেন। পরে বদলীজনিত কারণে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রসঙ্গত, ১ এপ্রিল সাবেক সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বদলীজনিত কারণে বিদায় নিলে দীর্ঘ চার মাস উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net