1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৎস্যজীবী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মৎস্যজীবী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩৬ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে পাচঁ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রোববার (১৮ জুলাই) সকালে মিপুরের ‘মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে’ এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এম পি।

এসময় আব্দুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবী ব্যাপী মহামারির মধ্যে ও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তিনি।

গোলাপ বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ধান কেটেছে, ত্রাণ সামগ্রী বিতরণ করছে এটা জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী করার জন্য। আমি আশা করবো প্রত্যেকটা সংগঠণ মৎস্যজীবী লীগের মতো সাধারণ মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মৃত্যুকে ভয় না পেয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে ঠিক তখনই বিএনপির নেতারা এয়ারকন্ডিশনে বসে সরকারের সমালোচনায় ব্যস্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের সঙ্গে আছে।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ নান্নু, মৎস্যজীবী লীগের সহসভাপতি আবুল বাশার, গিয়াস খান, মো. ইউনুস, মমতাজ খানম , যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিউল আলম শফিক, মুক্তিযোদ্ধা সম্পাদক সাজেদুর রহমান কমল সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net