1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের পাহাড়তলীতে শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার, চালু হল ন্যায্যমূল্যে দোকান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

রাউজানের পাহাড়তলীতে শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার, চালু হল ন্যায্যমূল্যে দোকান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫৮ বার

রাউজানে পাহাড়তলী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া একশ পরিবহন শ্রমিক ও নরসুন্দরা পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ নগদ টাকা। সেই স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য ১০ প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী নিয়ে চালু করা হয়েছে ন্যায্যমূল্যে বিক্রিয় সেবাকেন্দ্র। ৩ জুলাই (শনিবার) সকাল ১১ টায় ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী অস্থায়ী বিক্রয় সেবাকেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুরুন নবী, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএএম রুবেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সভাপতি নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীর হোসেন প্রমুখ।
সভায় প্রতিজন নরসুন্দর ও পরিবহন শ্রমিকে এক হাজার টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net