1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬২১ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল-৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের সভাপতি (২০-২১) আবদুল কাইয়ুম ভূঁইয়া সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব বাংলাদেশ-৩২৮২ এর এসিস্টেন্ট গভর্ণর বীর মুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ট্রেইনার বীর মুক্তিযোদ্ধা কনক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্টেক শহিদুর রহমান রতন, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, জামাল চৌধুরী, রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাস এর সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসুদ নোমান প্রমুখ।

আলোচনা শেষে রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের সভাপতি (রোটাবর্ষ ২১-২২) প্রকৌশলী আবদুল আলিম ও সাধারণ সম্পাদক আলী আহমেদ এর কাছে কলার হস্তান্তর করেন (রোটাবর্ষ ২০-২১) বিদায়ী সভাপতি আবদুল কাইয়ুম ভূঁইয়া সুমন।

এ সময় মেয়র জিএম মীর হোসেন মিরু, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান ও স্থপতি মোহাঈমেনা চৌধুরীকে পিন পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রোটারি ক্লাব অব বাংলাদেশ-৩২৮২ এর এসিস্টেন্ট গভর্ণর বীর মুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাসের সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, সদস্য সাংবাদিক মো: আবদুল জলিল রিপন, রোটারি ক্লাব চৌদ্দগ্রামের অহিদুর রহমান, আরিফুর রহমান মঞ্জু, মাস্টার নুরুল আলম, বুলেটিন এডিটর সাংবাদিক আবুল বাশার রানাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। পরে করোনা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ বিতরণ ও পৌরসভায় বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net