1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে ‘হ্যালো যুবলীগে’ কল করলেই পোঁছে যাবে খাদ্য সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

লকডাউনে ‘হ্যালো যুবলীগে’ কল করলেই পোঁছে যাবে খাদ্য সামগ্রী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার

করোনা ও লকডাউনের এই দু:সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল কুমিল্লা উত্তর জেলা যুবলীগ। সচেতনতার পাশাপাশি কর্মহীন হয়ে পরা বিভিন্ন পেশাজীবি মানুষের জন্য “হ্যালো যুবলীগ” চালু করেছে এ সংগঠনটি। জেলার ৭টি উপজেলার অভ্যন্তরে গ্রহণ করা যাবে এই সেবা।

সরকার ঘোষিত দেশে চলমান সর্বাত্মক লকডাউনের প্রথমদিন (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আওতায় ৫ম দিন পর্যন্ত প্রায় ২০০ জনকে খাদ্য সামগ্রী দিয়ে সুনাম কুড়িয়েছেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, করোনাকালীন লকডাউন চলাকালীন সময়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পরা মানুষের খাবার জোগাড় করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ও কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর পরামর্শক্রমে আমারা এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই উদ্যোগটি থেকে সেবা পাওয়ার জন্য যে সব উপজেলা কল করতে হবে: দাউদকান্দিঃ মো: আনোয়ার হোসেন-০১৮১৯৮২৬৪২৪, মেঘনাঃ শামীম-০১৯২৫৭৬৯৪৯৮, তিতাসঃ সাইফুল আলম মুরাদ-০১৮১৮১৪৩৭৪৭, হোমনাঃ নজরুল ইসলাম খন্দকার-০১৮১৯২৭৮৯২৯, মুরাদনগরঃ রুহুল আমিন- ০১৭১৮৫২৯৪০৪, বাঙ্গরাঃ নাইউম খান-০১৭১৩৬০৯৭৫৮, দেবিদ্বারঃ আবুল কাশেম ওমানী-০১৭১১১২২০৪৮, চান্দিনাঃ জহিরুল ইসলাম মুন্সী-০১৮১৮৯০৫৮৮০।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net