1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শতধা‘র উদ্যোগে দিনাজপুরে দেড় শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ-উল আযহার উপহার সামগ্রী বিতরন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শতধা‘র উদ্যোগে দিনাজপুরে দেড় শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ-উল আযহার উপহার সামগ্রী বিতরন সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯৮ বার
ছবির ক্যাপশন : শতধা‘র উদ্দ্যোগে ১৮ জুলাই রবিবার বিকালে দিনাজপুর সদরের ৪ নং শেখপরা ইউপি‘র দেড় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ব্যাগ তুলে দিচ্ছেন শতধা‘র কোষাধ্যক্ষ আজাদ মীর ও সদস্য রুবেল সিকদারসহ অন্যরা।

শতধা‘র উদ্দ্যোগে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা’য় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রীর উপহার ব্যাগ বিতরণ সম্পন্ন হয়েছে।

১৮ই জুলাই রবিবার শতধা সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা’য় সুবিধা বঞ্চিত ১৫০টি পরিবারকে ঈদ উপহার ব্যাগ প্রদান করা হয়। এই ব্যাগে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবন।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন,করোনাকালিন এমন দূর্যোগে একটি পরিবার যেন এক সপ্তাহ ধরে এগুলো খেতে পারে, এটা ভেবেই উপহারের ব্যাগ গুলো দেয়া হয়েছে। করোনা কালিন এমন বিরূপ পরিবেশে এই ব্যাগগুলি ঈদের আগে ওই পরিবার গুলোকে কিছুটা হলেও স্বস্থি এনে দিবে। অসহায় মানুষের এই স্বস্থিই হলো শতধা পরিবারের সদস্যদের ঈদ আনন্দ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শতধা‘র কোষাধ্যক্ষ আজাদ মীর , সদস্য রুবেল সিকদার, মাহফুজ, হুমায়ুন, রিয়াজ, ইকবাল ও জামানসহ দিনাজপুরের বন্ধুরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net