1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিকদলের সভাপতি ও কার্যকরী সভাপতির পাল্টাপাল্টি অব্যহতি ও স্বপদে বহালের চিঠি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

শ্রমিকদলের সভাপতি ও কার্যকরী সভাপতির পাল্টাপাল্টি অব্যহতি ও স্বপদে বহালের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৫১ বার

গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলহাজ উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ মিনার উদ্দিনকে পাল্টাপাল্টি বহিষ্কার ও স্বপদে বহাল রেখে চিঠি দিয়েছে শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকার। এখন কোন চিঠি কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে গাজীপুর জেলা শ্রমিকদলের সাধারন নেতাকর্মীর মাঝে। তারা এর সুষ্ঠ একটি সমাধান জানতে চায়।

উল্লেখ্য এ বছরের জুলাই মাসের ১৪তারিখে কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি জনাব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুর জেলা শ্রমিকদলের সম্পাদক মোহাম্মদ আলহাজ উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ মিনার উদ্দিন স্বপদে বহাল আছে এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন।

এরপর গত ১৬জুলাই কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকার ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সাক্ষরিত এক চিঠিতে জেলা শ্রমিকদলের সম্পাদক মোহাম্মদ আলহাজ উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ মিনার উদ্দিনকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করে।

এবিষয় জানতে চাইলে গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল বলেন, জেলা কমিটির অধিকাংশ সদস্যরা ও জেলার অধিকাংশ কাউন্সিলরা যদি অনাস্থা প্রকাশ করে তবে কেন্দ্রকে শুধু অবহিত করতে হয়। অধিকাংশ জেলা কমিটির সদস্য ও কাউন্সিলররা জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ আলহাজ উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ মিনার উদ্দিনের উপর অনাস্থা প্রকাশ করে। আমরা সেটা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি।

জেলা সভাপতি আক্তারুজ্জামান বাবুল এর অনাস্থার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলহাজ উদ্দিন বলেন, সে যেই অভিযোগ করেছেন তার মধ্যে ২২জনের সাইন নকল। ওইখানে সাইন করা ৫২জনের মধ্যে ৪০জনের সাইন আমার কাছে আছে। আমি সুবিচারের আবেদন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চিঠি দিয়েছি।

এবিষয় জানতে চাইলে শ্রমিকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কোন মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

এবিষয়ে জানতে চাইলে শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন বলেন, সভাপতি থাকা অবস্থায় সভাপতি দায়িত্ব না দিলে কার্যকরী সভাপতি কোন চিঠিতে সাক্ষর করতে পারে না। তাই তাদের অব্যহতি প্রদানের চিঠি অবৈধ। তিনি আরো বলেন, আমাদের সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম দীর্ঘ দুই তিন বছর যাবৎ অনুপস্থিত। কোন চিঠিতে সাক্ষর করতে তাকে পাওয়া যায় না। তাছাড়া সভাপতি কোন আদেশ দিলে তার সাথে আলোচনা না করে সেক্রেটারি সেই আদেশ প্রত্যাহার করতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net