1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনলাইনে বিক্রি গরু ডেলিভারি দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

অনলাইনে বিক্রি গরু ডেলিভারি দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী থেকে
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

নরসিংদীর শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৬) নামে গরুবাহি পিকআপ ভ্যানের চালকের এক সহকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক মমিনুল ইসলাম। সোমবার (১৯ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
নিহত রাকিবুল পাবনা জেলার ভাঙ্গুরা থানার বেতুয়াইন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত চালক ও স্থানীয়রা জানান,
ভোররাত চারটার দিকে মহাসড়কের সৃষ্টিগড় এলাকার পিপলস ইউনিভার্সিটির সামনে পিকআপ ভ্যানটি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতেরা পিকআপ ভ্যানটির চালক ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামিয়ে মাটিতে শুয়িয়ে দিয়ে বেঁধে ফেলে। এ সময় চিৎকার ও জোরাজুরি করায় তারা চালকের সহকারী রাকিবুলকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে ডাকাতেরা ওই দুটি গরুবোঝাই পিকআপ ভ্যান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়। পথে বারৈচা বেলাব থানার দায়িত্বরত পুলিশ গাড়িটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে চলতে থাকলে পুলিশ পরবর্তী তল্লাশিচৌকিতে খবর জানায়। সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে মহাসড়কের চরবেলাব এলাকায় গাড়িটি রেখে ডাকাতেরা পালিয়ে যায়। পরে বেলাব থানার পুলিশ দুটি গরুবোঝাই ওই পিকআপ ভ্যান আটক করে থানায় নিয়ে যায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, দুইটি গরুসহ ওই পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ওই ডাকাতেরা পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net