1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় লকডাউনের পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

আনোয়ারায় লকডাউনের পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৮৯ বার

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে রয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক জনকে ১৬টি মামলায় সাত হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অহেতুক ঘোরাঘুরি, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি পালন না করে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলায় সাত হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ ব বলেন, করোনার সংক্রমণ রোধ করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। সমাজে আইন অমান্য করার প্রবণতা রয়েছে। লকডাউন থাকা সত্ত্বেও মানুষজন নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net