1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, প্রেস ক্লাবের তীব্র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, প্রেস ক্লাবের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৩৬ বার

আনোয়ারা উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান ও চট্টগ্রাম নিউজের আনোয়ারা প্রতিনিধি রিয়াদ হোসেনের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইলধর ডা: জসিমের এবাদাত খানার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দুপুরের দিকে সংবাদকর্মী জাহিদ হাসান ও রিয়াদ হোসেন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পথে হাইলধর ডাক্তার জসিমের এবাদতখানার সামনে পৌঁছালে পিছন থেকে হঠাৎ করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অর্তকিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় হাইলধর গ্রামের মোঃ আনোয়ারের ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ ওসমান ও আবদুর রহমানের ছেলে মোঃ রিদুয়ান। হামলার সময় রিদুয়ান বলতে থাকে তুই সমাজের এত কিছু নিয়ে কিসের লেখালেখি করস, জুয়ার বিরুদ্ধে লেখোস, তুই কত বড় সাংবাদিক আমরা দেখে নেবো। ঘটনাস্থল থেকে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সংবাদকর্মী জাহিদ হাসান।

এ বিষয়ে আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান বলেন, কিছুদিন আগে আমি এলাকার মাদক ও জুয়া নিয়ে নিউজ করেছি। তখন থেকে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় হুমকি দেয়।

এদিকে সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীন। তারা প্রশাসনের প্রতি সাংবাদিকদের উপর অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net