1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউএনও কে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে চেয়ারম্যান নাজিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

ইউএনও কে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে চেয়ারম্যান নাজিম

আবদুল করিম , লোহাগাড়া চট্টগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭০ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গেল বুধবারের টানা বর্ষণে আধুনগর ইউনিয়নে হাতিয়ার খাল, ডলু খালের পানি বিপদ সীমায় অতিক্রম করায় গ্রামীণ সড়কে ব্যাপক ভাঙন দেখা দেয়। পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতগুলো দৃশ্যমান হতে শুরু করে। রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায়; ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু কে নিয়ে গ্রামীণ সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন।

শুক্রবার (২রা জুলাই) বিকেলে পায়ে হেঁটে চেয়ারম্যান নাজিম ভাঙন কবলিত এলাকা ইউএনও জিতুকে ঘুরে দেখান। জিতু ভাঙনকবলিত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। তাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। সড়ক মেরামতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উপজেলার ইউএনও’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সু-দৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য: আগের দিন বৃহস্পতিবার ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে চেয়ারম্যান নাজিমের ব্যাক্তিগত উদ্যোগে শুকনো খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net