ঢাকা   ০১:১০:৫৫ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঈদের দিনেও ৮ জনের লাশ দাফন করেছে মানবিক

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৭৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনা মৃতদের জানাযা ও দাফন কার্যক্রম অব্যাহত রেখেছে মানবিক সংগঠন “বিবেক”। পবিত্র ঈদুল আযহার দিনে করোনায় মৃত আটজন ব্যক্তির লাশ দাফন করেছে মানবিক সংগঠন বিবেক।

বিবেক সূত্র জানায়, দেশে করোনা মহামারির শুরু থেকে করোনা মৃতদের জানাযা ও দাফন কার্যক্রম অব্যাহত রেখেছে টিম বিবেক। এ পর্যন্ত ২৭৪ জন করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করেছে মানবিক এ সংগঠন।

মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, ঈদুল আযহার দিনে বিবেক টিম মোট আটজন মানুষের জানাযা ও দাফন করেছে। এক ঝাঁক স্বেচ্ছাসেবীর নিরলস শ্রমের মাধ্যমে এ কাজের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। বিবেক টিমকে উৎসাহিত করতে ঈদের দিনে
গোসল ঘর পরিদর্শন করেন মেয়র সাক্কু ভাই। এ সময় তিনি সার্বিক খোঁজ খবর নেন।

প্রসঙ্গত, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৬২৪ জন। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪১ জন। আক্রান্তের হার ৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি