1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

কুমিল্লায় কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে কাভার্ডভ্যান চালকের টাকা,খেলনা পুতুল ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) মহাসড়কের নিমসার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।আটক ছিনতাইকারী জেলার চান্দিনা উপজেলার থাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে মো. জসিম (৩০)।

ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করে, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক জানান, কাভার্ডভ্যান নিয়ে চালক মহাসড়কের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিন ছিনতাইকারী কাভার্ডভ্যানের কাছে এসে ছুরি দিয়ে চালকের হাত ও পায়ে আঘাত করে। চালকের সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা, ইনটেল মোবাইল, খেলনা পুতুল, শ্যাম্পু, খেলনা গাড়ি ছিনতাই করে । পরে কাভার্ডভ্যানের চালক ছিনতাইকারীদের পিছু নিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম চান্দিনার পালকি সিনেমা হলের কাছে বেরিকেড দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করে। উদ্ধার করা হয় ছিনতাইকারী জসিমের সঙ্গে থাকা ছুরি ও ছিনতাইকৃত মালামাল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net