ঢাকা   ০১:৪১:৫৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংসদের ইউনিয়নে গরুর বাজার ; খবর পেয়ে বন্ধ করল প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে চলমান করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন এর আওতায় শাটডাউন ঘোষণা করেছে সরকার। শটডাউন কার্যকর করতে সরকার সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করলেও এরমধ্যে নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের গরুর হাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করেছে সালাউদ্দিন সুমন নামে এক ইজারাদার।

জানা যায় মঙ্গলবার বিকেলে চাটখিল – সোনাইমুড়ীর স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিমের নিজ এলাকা খিলপাড়া ইউনিয়নে কোরবানি পশুরহাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করলে মূহুর্তে ভাইরাল হয়ে যায় কোরবানির এ পশুর হাট মেলার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোরবানির পশুরহাটটি আয়োজন করে স্থানীয় ইজারাদার সালাউদ্দিন সুমন।

খোঁজ নিয়ে আরো জানা যায়, যেখানে করোনার মহামারীতে সব থেকে বড় ঝুকিপূর্ণ এলাকা খিলপাড়া সেখানে সিন্ডিকেট করে চলছে খিলপাড়া গরু বাজার। যদিও স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম চাটখিল সোনাইমুড়ীকে লক ডাউনে সচ্চার ভূমিকা পালন করছে অথচ তার নিজ বাড়ি খিলপাড়া ইউনিয়নে চলছে এ গরুর বাজার ।

স্থানীয়রা জানান, চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও খিলপাড়া পাড়ি থানার ইনচার্জকে ম্যানেজ করে এ সিন্ডিকেট মুল হতা গরু বাজার ইজারাদার সালাউদ্দিন সমুন সবার চোখ ধুলো দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এই হাট বাজারে আয়োজন করে।

পরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোসা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাবলু নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং হাটটি বন্ধ করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি