1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনতি বাজারে “বনফুল শোরুম” শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ

চুনতি বাজারে “বনফুল শোরুম” শাখার উদ্বোধন

লোহাগাড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৩৮ বার

লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে ঐতিহ্যবাহী খাদ্য ভান্ডার ‘বনফুল এন্ড কোং’ এর শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই ) চুনতি বাজার হাজী শপিং কমপ্লেক্সের নিচ তলায় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদুল হক, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, হাজী শপিং কমপ্লেক্সের সত্বাধিকারী নূর মোহাম্মদ, চুনতি বাজার বনফুল এন্ড কোং এর স্বত্বাধিকারী মোঃ ইকবাল আজম, যুবলীগ নেতা মোঃ তারেকুল ইসলাম ও মোঃ জুয়েল প্রমুখ।

বক্তরা বলেন, চুনতি বাজার অনেক বড় এবং পুরনো একটি বাজার হওয়ায় এখানে প্রতিদিন অনেক লোকের সমাগম থাকে, বিভিন্ন অনুষ্টান যেমন বিয়ে,জন্মদিন ও অন্যান্য প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে বনফুল এন্ড কোং এর শাখা এলাকার জন্য অনেকটা সহায়ক হবে। বিশুদ্ধ খাদ্য পরিবেশনার অঙ্গিকার নিয়ে বনফুল কোম্পানির এ এলাকায় যাত্রা।
বনফুলে নতুন নতুন বিশুদ্ধ খাদ্য তৈরির সুখ্যাতি সারাদেশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net