1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আনন্দ সংঘের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

চৌদ্দগ্রামে আনন্দ সংঘের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৩৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সামজিক সংগঠন ‘আনন্দ সংঘ’ এর উদ্যোগে করোনা রোগিদের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) রাতে আয়োজিত অনুষ্ঠানে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমিন রাসেল।

আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক মু.সফিউল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, আনন্দ সংঘের সমন্বয়ক তৌহিদুল আযম বাবু, মাহবুবুল আলম ডালিম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মো: আনিসুর রহমান, এম এ আলম, আনন্দ সংঘের সমন্বয়ক আব্দুল্লাহ ফারভেজ, ফয়সাল আহম্মেদ শাকিল, জাকির হোসেন, টিম লিডার আব্দুল্লাহ আল মাসুদ, ওসমান গণি, সাঈদ মজুমদার, নাহিদ পাটোয়ারী, হোসাইন আহম্মেদ, সদস্য মো: ইউনুস, আইন উদ্দীন মাসুদ, মো: রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল বলেন, ‘চৌদ্দগ্রামে প্রতিদিনই আশঙ্কাজনকহারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখন অবস্থা এমন যে, আলমিরা ভর্তি টাকা থাকলেও অক্সিজেন পাওয়া যাচ্ছে না। দেশে চলমান করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আনন্দ সংঘ আজ অক্সিমিটার ও অক্সিজেনভর্তি ৫টি সিলিন্ডার দিয়ে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। কয়েকদিনের মধ্যে আরও ৫টি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে ইন্ শা আল্লাহ্। এ জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন’।

এদিকে ফ্রি অক্সিজেন সেবা গ্রহণের জন্য আনন্দ সংঘের পক্ষ থেকে ০১৬২৭৪৪৯৫০০, ০১৮১৭৫৯৭৪৬০ ও ০১৮৬৬৬৫৩০৯১ নম্বর গুলোতে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net