1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনপ্রশাসন পদক পেলো হাটাহাজারী উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

জনপ্রশাসন পদক পেলো হাটাহাজারী উপজেলা প্রশাসন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৫০ বার

গ্রাম হবে শহর’ উক্তিতে হাটহাজারীর মনাই ত্রিপুরা পাড়ায় উন্নয়নমূলক নানা কর্মযজ্ঞ বাস্তবায়নের মাধ্যমে অনগ্রসর একটি গ্রামকে আধুনিক সুযোগ সুবিধাদি করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ সাধারণ ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিকভাবে এই পদক পায় হাটহাজারী উপজেলা প্রশাসন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিকট হতে এই পদক গ্রহণ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়ার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন তথা এই পদকের জন্য অজস্র অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্খীরা সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ রুহুল আমিন সাহেবকে। পূর্বেও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনপ্রশাসন পদক-২০১৯ পেয়েছিলেন মো. রুহুল আমিন। (ছবি সংযুক্ত বাম পাশে)

এই অর্জনের বিষয়ে তিনি বলেন- ‘এই অর্জন হাটহাজারী বাসীর। জেলা প্রশাসক স্যার, আমার সিনিয়রগণ, সকল অফিস সহকর্মীদের সহায়তা, এবং হাটহাজারীর জনসাধারণের ভালোবাসা এবং সহায়তা ছিলো বলেই ভালো কাজগুলো করতে পেরেছি।’

পদন্নোতি পেয়ে বর্তমানে উপ সচিব পদমর্যাদায় চা বোর্ডে দায়িত্বরত সাবেক ইউএনও হাটহাজারী শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে বলেন- ‘যেহেতু আমি সাবেক, তাই আমাকে নয় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাবেন এবং প্রশাসনের পাশে থেকে সহায়তা করে যাবেন।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net