1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই যুবকের চাঞ্চল্যকর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই যুবকের চাঞ্চল্যকর মৃত্যু

মাসুদ পারভেজ রনি, লাকসাম :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একই ঘরে থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ইছাপুরা গ্ৰামের হাসানুজ্জামানের ছেলে স্থানীয় ব্যবসায়ী হায়াতুন্নবী শরিফ (২৮) এবং অপরজন আবুল হাশেম এর ছেলে দোকানের কর্মচারী ফয়েজ আহমেদ (২৭)।

নিহতদের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন ঈদুল আজহায় গরু বিক্রির নগদ টাকার লোভে শরিফ ও ফয়েজকে হত্যার পর লাশ পেলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১টায় একটি বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন একই গ্রামের বাসিন্দা। শরিফ গ্রামে মুদি দোকানে ব্যবসা করতেন অপরজন ফয়েজ আহমেদ শরিফ আহমেদের দোকানে চাকরি করতো। শরিফের বাবা-মা সোমবার রাতে শরিফের বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে তারা দোকান বন্ধ করে ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে তাদেরকে ঘুম থেকে উঠার জন্য তার বাবা ডাক দিলে তাদের সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙ্গলে তাদের লাশ দেখতে পায়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় জনতা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

শরিফের বাবা হাসানুজ্জামান বলেন, তার ছেলে শরিফের কাছে গরু বিক্রির ১০ /১২ লাখ নগদ টাকা ছিলো। গতকাল বিকেলে খেলার মাঠে আরও কিছু টাকা একজন ক্রেতা দিয়ে যায়। সেই টাকা শরিফ লুঙ্গির কোমরে নেয় লোকজনের সামনে। সেই নগদ টাকার লোভে দুর্বৃত্তরা সোমবার রাতের কোন সময় ফয়েজ আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরিফ আহমেদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, শরিফ ও ফয়েজ নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি ও সিবিআই টিমের জন্য অপেক্ষায় আছি। একটি রুমে একজনের লাশ খাটে পড়ে আছে অন্যজন রশিতে ঝুঁলছেন। প্রাথমিকভাবে কোন ধারণা করতে চাইনা। ঘটনা তদন্ত ও লাশ ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net