1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবাগত এবং বিদায়ী ইউএনও'র সাথে সৌজন্যে সাক্ষাতে ইউপি চেয়ারম্যানগণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

নবাগত এবং বিদায়ী ইউএনও’র সাথে সৌজন্যে সাক্ষাতে ইউপি চেয়ারম্যানগণ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৮৬ বার

সদ্যবিদায়ী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ।

হাটহাজারী উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাসান জামান বাচ্চু, সেক্রেটারি নুরুল আহসান লাভুর নেতৃত্বে
সদস্য- সরওয়ার মোরশেদ তালুকদার, এডভোকেট মো. শামিম, আলমগীর জামান সিআইপি, আবুবক্কর ছিদ্দিকী, মুজিবুর রহমান, এম এ মজিদ, মো. রফিক, মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, সালাউদ্দিন চৌধুরী, সিরাজুল হক বাবুল, গাজি মো. আলী হাসান উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (৯ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চিকনদণ্ডি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হাসান জামান বাচ্চু বলেন- “উন্নয়নের কান্ডারী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় হাটহাজারীর উন্নয়নের স্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ঐক্যবদ্ধ।
সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাসেদুল ইসলাম মহোদয় এবং বিদায়ী ইউএনও রুহুল আমিন মহোদয় উন্নয়নকার্যে ইউপি চেয়ারম্যান গণকে যথেষ্ট সহায়তা করেছেন, নবাগত ইউএনও সহিদুল আলমের নিকট সকলেই সর্বোচ্চ সহায়তা চাই”

বিগত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সহিত বিদায়ী ইউএনওর সাথে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছিলো’ উল্লেখ করে চেয়ারম্যান সমিতির সভাপতি হাসান জামান বাচ্চু বলেন- ‘ নবাগত ইউএনও’র সহিত আমরা চেয়ারম্যান মহোদয়ের ভালো সম্পর্ক চাই, এবং তা উন্নয়নের স্বার্থেই।’

বিদায়ি ইউএনও এবং নবাগত ইউএনও চেয়ারম্যানগণকে ধন্যবাদ জানান। ইউএনও সকল চেয়ারম্যানগণের আন্তরিক সহায়তা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net