1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৭৩ বার

করোনা মহামারীর কারণে থমকে আছে জনজীবন। দিনে দিনে করোনার ভয়বহতা বেড়েেই চলেছে।এমন সময়ে জনমনে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।

এ ব্যাপারে জানতে চাইলে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা উৎস মহাজন পিয়াল বলেন, করোনা মহামারীতে দূর্বিষহ আজ জনজীবন। বরাবরের মতোই সাধারণ মানুষের দুঃখের সাথী হয়ে আছে বাংলাদেশ ছাত্রলীগ। ইতিপূর্বে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত ভাইয়ের নির্দেশনায় হ্যালো ছাত্রলীগ,টেলিমেডিসিন সেবা,বিনামূল্যে জরুরী ঔষধ সরবরাহ,মাস্ক বিতরণ,ইফতার ও সেহেরী বিতরণসহ নানান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নানান কার্যক্রম এর মধ্যে চালু রয়েছে।দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সোচ্চার ছিলো।তারই পরিপ্রেক্ষিতে,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সারথী হয়ে থাকবে।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ইমরুল কায়েস,আবদুল্লাহ আল রাকিব,রশিদ মামুন,সঞ্জয় দাশ বাপ্পু,শৌনক কুমার দাশ,অনিন্দ্য সেন গুপ্ত,রাকেশ দেব সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net