1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়হাতিয়ায় ঘোনার মোড় জামে মসজিদের জন্য অনুদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

বড়হাতিয়ায় ঘোনার মোড় জামে মসজিদের জন্য অনুদান

আবদুল করিম, লোহাগাড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৪৮ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের ঘোনারমোড় বায়তুস সালাম জামে মসজিদের উন্নয়নের জন্য অনুদান দেওয়া হয়েছে।

৯ জুলাই বিকেলে জেলা পরিষদ কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলার বড়হাতিয়া ঘোনার মোড় বায়তুস সালাম জামে মসজিদ সংস্কারের জন্য নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

একইদিন বিকেলে মসজিদ সংস্কার পরিকল্পনা অবলোকন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান।

এসময় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বড়হাতিয়া ইউপি মেম্বার মুহাম্মদ রফিক, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন কান্তি দাশ, আওয়ামীলীগ নেতা নুরুচ্ছাফা, সাবেক মেম্বার মুহাম্মদ ওসমান, আহসান উল্লাহ দেওয়ান,
সহ এলাকার গন্যমান্য মুরুব্বী ও জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান জানান, বড়হাতিয়া ঘোনার মোড় বায়তুস সালাম জামে মসজিদ সংস্কারের বিষয়ে মসজিদ কমিটির সদস্যরা আমাকে অবহিত করলে আমি উক্ত মসজিদ সংস্কার পরিকল্পনা বিষয়ে অবলোকন করি। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জনাব আমিন ভাইয়ের আন্তরিক প্রচেষ্ঠায় মসজিদ সংস্কারের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। মসজিদের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগীতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net