1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পবিত্র ঈদুল আযহা উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

রাউজানে পবিত্র ঈদুল আযহা উদযাপন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৫১ বার

রাউজানে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।২১ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ঈদুল আযহার নামাজ সকাল ৮ থেকে অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনানুযায়ী স্বাস্থ্য বিধি মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়, ঈদুল আযহার নামাজ। মুসলিম ধর্মপ্রাণ মানুষের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।এই ঈদ মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা পালন করেন আনন্দ উৎসবের মধ্যদিয়ে। এই উপজেলা জুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের জামাত শেষে উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে করোনা মহামারির থেকে মুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।নামাজ শেষে সালামের মাধ্যমে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলিমেরা। এদিকে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী গহিরায় তার নিজ গ্রামের বাড়িতে ঈদুল আযহার নামাজ আদায় করে পশু কোরবানি দেয়। সেখানে দলীয় নেতাকর্মীরা গিয়ে তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এই উপজেলায় যারা কোরবান করছেন তারা ঈদের নামায শেষে কোরবানি পশু জবায় দেয়। কসাই অভিজ্ঞতা না থাকলেও সকলেই আনন্দের সহিত মাংস কেটে রান্নার উপযোগী করছেন। আজ যেন সবাই কসাই। আবার যারা কোরবানী দিচ্ছেন তারা অনেকেই গরু মাংস তিন ভাগ করে এক ভাগ গরিব, অসহায়, দু:স্থদের মাঝে বিতরণ করছেন, সকলেই আনন্দের সাথে মিলে রান্না করা মাংস খাচ্ছেন। রান্না করা মাংস, পিঠা,পরোটা নিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতেও।কেউ কেউ খোঁজ খবর নিচ্ছেন প্রতিবেশী ও বন্ধদের গরুর মাংস কাটা শেষ হয়েছে কিনা। আবার কেউ কেউ দলবেঁধে একে অপরে পাড়ায় প্রতিবেশীর ঘরে গিয়ে রান্না করা মাংস দিয়ে পিঠা, পরোটা খাচ্ছে।বেড়াতে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে। এমন দৃশ্য চোখে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net