1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রশাসনের পৃথক অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

রাউজানে প্রশাসনের পৃথক অভিযান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি ছিল রাউাজন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা উত্তরে উপজেলা প্রশাসন ও দক্ষিণে পুলিশ প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পুলিশ ও অনসার সদস্যরা উপজেলার সদর মুন্সিরঘাটা, ফকির হাট, হলদিয়া আমির হাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও চেকপোস্ট ও টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় কাউকে গ্রেফতার করা না হলেও বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে দক্ষিণ রাউজানের কাপ্তাই মহাসড়কে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে ও পাহাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়ার সহযোগিতায় সকাল থেকে মাঠে ছিল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net