1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে লক ডাউন কার্যকরে চতুর্থ দিনের অভিযানে ১৯ মামলায় ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

রাউজানে লক ডাউন কার্যকরে চতুর্থ দিনের অভিযানে ১৯ মামলায় ১০ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৩১ বার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে চতুর্থ দিনের মতো রাউজানে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। ২৬ জুলাই (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি রাউজান উপজেলা সদরের ডাক বাংলো, ফকির হাট, মুন্সিরঘাটা ও গহিরা চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিধিনিষেধ অমান্য করায় ১৯টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লহ আল হারুণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন প্রমুখ।
অপরদিকে রাউজানের নোয়াপাড়া, জিয়াবাজার এলাকায় অভিযান চালান সহকারী পুলিশ সুপার (এএসপি, রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। সারাদিন রাউজান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা মাঠে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। যারা বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net