1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান আমির হাট বাজারে চেয়ারম্যান শফিকুল ইসলামের অভিযান- স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

রাউজান আমির হাট বাজারে চেয়ারম্যান শফিকুল ইসলামের অভিযান- স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৪২ বার

করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিনে রাউজানের হলদিয়া ইউনিয়নের আমিরহাট সহ বিভিন্ন বাজারে জনসাধারনকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে।রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায বুধবার(২৮জুলাই) সকালে হলদিয়া ইউনিয়নের আমির হাট বাজারে ঘুরে ঘুরে জনসাধারণকে সচেতন করে মাস্ক বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ আওয়ামীলীগ দলীয় নেতৃবৃন্দ।তিনি পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মী, ইউপি সদস্য, গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে আমির হাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে সিএনজি অটোরিক্সা,মোটরসাইকেল আরোহীদের সচেতন করে গাড়ি না চালানোর জন্য নির্দেশ দেন।এসময় তিনি কয়েকটি খাবার হোটেলে বসে খাবার বিতরণ করায় দোকানীকে তীরস্কার করে দোকান বন্ধ করতে নির্দেশ দেন।এছাড়া বুধবার কাঁচাবাজার করতে আসা ক্রেতা বিক্রেতাদের সতর্ক করে বলেন বিকাল ৩টার মধ্য বেচা-কেনা শেষ করে বাড়ী ফিরে যেতেই হবে।এসময় সাথে ছিলেন আ.লীগ নেতা মাহবুবুল আলম,রুনু ভট্টচার্য,শামসুল আলম,মুহাম্মদ আলী,শম্বু মজুমদার, সাবেক ছাত্র নেতা আবুল মনছুর, যুবলীগ নেতা মনসুর,মেম্বার তৈয়ব,মেম্বার তৌহিদ,বোর্ড প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।এতে প্রায় ৬শতাধিক মাস্ক বিতরণ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net