ঢাকা   ১১:৩৫:৫১ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ উভয় পক্ষে আহত- ৮

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৩৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ উভয় পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া (বসিনটারী) গ্রামের মৃত্যু আব্দার রহমানের ছেলে মোঃআছিমুদ্দি, মৃত্যু আবু বক্করের ছেলে মোঃ ফয়সাল, মোঃএকরামুল, মোঃএনারুল, মোঃ আছিমুদ্দির ছেলে মোঃবরকত আলী,তালেবের ছেলে মোঃমাহাবুব মোঃমজমুলের ছেলে মোঃশাকিব,একরামুলের ছেলে মোঃসুমন ও মোঃমাহাবুবের ছেলে মোঃ রাকিবসহ একদল ক্যাডার বাহীনি বৃহস্পতিবার রাত ১০ টার দিকে একই এলাকার মৃত্যু আবুল হোসেনের ছেলে মোঃ এরশাদুল হক,তার বৃদ্ধ মাতা ফাতেমা বেওয়া, মোঃ আবুতাহের, মোঃআশাদুল, মোঃদুলু, মোঃএরশাদুল হকের উপর পরিকল্পিত ভাবে লাঠি,বল্লম ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের বাড়ী ঘরে হামলা এবং বেধরক-মারপিট করলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এতে ওই ৬ জন গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে প্রতিপক্ষ মোঃআছিমুদ্দিসহ আরও ১ জন আহত হন। এঘটনায় উভয় পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের লোকজন এখনো চিকিৎসাধীন থাকলেও তাদের বাড়ীতে থাকা লোকজনের মধ্যে আবারো সংঘর্ষ বেঁধে যাওয়ার আশংকা রয়েছে বলে এলাকাবাসী জানান। রোববার দুপুর ২ টার দিকে মোঃএরাশাদুল হক গং এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্ত করেছেন, লালমনিরহাট সদর থানার এস আই মোঃ রেজাউল করিম রেজা তিনি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা নিশ্চিত করেছেন। তবে এরিপোট লেখা পযন্তঁ কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে উভয় পক্ষে থম- থমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি