1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৮৮ বার

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম টানা ৬ দিন বন্ধ থাকবে। রোববার ১৮ জুলাই সন্ধায়
এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। তিনি জানান, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে সোমবার ১৯ জুলাই থেকে শনিবার ২৪ জুলাই পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ৬ দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠন গুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

ফলে সোমবার ১৯ জুলাই থেকে টানা ৬ দিন স্থলবন্দরে সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ২৫ জুলাই যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকার বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলে ছুটি বাড়তে পারে বলেও জানান তিনি।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উপ-হাইকমিশনারের অনাপত্তির সনদ প্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে দেশে ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net