ঢাকা   ০৪:০৮:২৮ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

সাপাহারবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ওসি তারেক

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।

তিনি বলেন, করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন যাপন প্রক্রিয়াকে সমপূর্ন দুর্বিষহ করে তুলেছে ৷ মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভির্যতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা এর আনুষ্ঠানিকতা এবং ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করতে সকলের প্রতি আহ্বান জানান । মুসলিম-উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।

এ আনন্দ ছড়িয়ে পড়ু–ক সবার মাঝে, সারা বাংলার ঘরে ঘরে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ, ঈদ-উল ফিতর ও ঈদুল আযহা। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত করোনা মহামারীতে পুরো জাতি বিপদের মুখোমুখি। বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করছে, আসুন আমরা সকলেই করোনা নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থে সরকারকে সহযোগিতা করি। সরকারি নির্দেশনা সমূহ মেনে চলি। আপনাদের দোয়া, সহযোগিতায় ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করি। সবশেষে আমাদের সকলের কুরবানী মহান আল্লাহ যেন কবুল করে এবং করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন, আমিন। পরিশেষে সাপাহার উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি