1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলদিয়া ইউনিয়নে শ্বাস কষ্ঠ রোগীদের জন্য ১০ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার দিলেন প্রবাসী ওসমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

হলদিয়া ইউনিয়নে শ্বাস কষ্ঠ রোগীদের জন্য ১০ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার দিলেন প্রবাসী ওসমান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩২৭ বার

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের শ্বাস কষ্ঠ রোগীদের জন্য ১৫ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার দিলেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ওসমান তালুকদার।কোরানা কালীন বিশেষ মূহুর্তে ১৫টি অক্সিজেন সিলিন্ডার রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ওসমানের পক্ষে শুক্রবার হলদিয়া ইউপি কার্যালয়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের হাতে হস্তান্ত করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,যুবসেনা নেতা আলমঙ্গীর, প্রবাসী ওমর ফারুক রেযা ও প্রবাসী গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রুনু ভট্টচার্য্য,বোর্ড প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম,ইউপি সদস্য মুহাম্মদ আলী,শামসুল আলম চৌধুরী,সবুজ বড়ুয়া,সমাজ সেবক আলহাজ্ব আবুল কাসেম (কালু ফকির),জাহাঙ্গীর আলম সিকদার,মাষ্টার জামাল উদ্দিন,ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ মনসুর,ডাক্তার রঞ্জিত রায়,ডাক্তার সুলাল কুমার শীল,ডাক্তার আবদুস সালাম,মাওলানা সৈয়দ লুৎফুর রহমান,মুহাম্মদ জহির,মাওলানা ইকবাল হোসেন,মুহাম্মদ বাহাদুর,ছাত্র সেনা নেতা মুহাম্মদ সাইফুল,ব্যবসায়ী সুজন দে,ব্যবসায়ী সূজন সেন বাবু,মুহাম্মদ বাবুল প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন ওসমান কর্তৃক ১৫ টি গ্যাস সিলিন্ডার সহ মাননীয় এমপি প্রদত্ত আগের ৫ টি মিলে ২০ টি সিলিন্ডার হলদিয়ার জনগনের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতে বড় ভুমিকা পালন করবে।তিনি বলেন সকল বিত্তশালীরা ওসমানের মত এগিয়ে আসলে এদেশে কোন কিছুর সংকট কিংবা অভাব হবেনা।তিনি বলেন মাননীয় সাংসদের নির্দেশনায় আমরা প্রতিজন মেম্বারকে ১টি করে তাদের হেফাজতে রাখব।যাদের প্রয়োজন হবে তারা দ্রুত অক্সিজেন সেবা পাবেন।বাকীগুলো ইউনিয়ন পরিষদে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net