1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় লকডাউন অমান্য করায় ১০ মামলায় ১২ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

আনোয়ারায় লকডাউন অমান্য করায় ১০ মামলায় ১২ হাজার টাকা জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৬১ বার

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আনোয়ারায় ও চলছে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিন। উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক জনকে ১০টি মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হাসান চৌধুরীর নেতৃত্বে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদারের সহযোগিতায়
উপজেলার বিভিন্ন জনসমাগম ও হাটবাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারি নিদের্শনার আলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে লকডাউনের চতুর্থ দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। আমরা জরিমানা করতে চাইনা। করােনাভাইরাস প্রতিরােধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং
করােনাভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net