1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে চোরাই গরুসহ আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ঈদগাঁওতে চোরাই গরুসহ আটক-৩

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৭১ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে কোরবানির চোরাই গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে।

এসময় চোরাই গরু বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে।

ঈদগাঁও থানার এসআই মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স ১৫ জুলাই রাত্রিকালীন টহল ডিউটিকালে ঈদগাঁও বাজারে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই মো. রেজাউল করিম জানায়, রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রাম হতে একটি গৃহপালিত গরু চুরি করে ঈদগাঁও বাসস্ট্যান্ডে (কক্সবাজার-চট্টগ্রাম) মহা-সড়কের রাস্তার উপর পৌঁছালে চোরাই গরু বহনকারী পিকআপ সিগন্যাল দিয়ে থামানোর হয়।

এরপর জিজ্ঞাসাবাদে গরু চুরি করে চকরিয়া খুটাখালী এলাকায় নিয়ে যাচ্ছে বলে জানানো হয়। এসময় গরু চুরির ঘটনায় আটক করা হয় তিনজনকে।

আটককৃতরা হলেন, রামু থানার চাকমারকুল ইউনিয়নে শ্রীমুরা গ্রামের মনির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামের বজল করিমের ছেলে মো. জুয়েল (২৪) ও কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়ার আবদুর রউফের ছেলে সাইফুল ইসলাম (২৯)।

আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদে গরু চুরি সত্যতা স্বীকার করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, আটককৃত ৩ চোর ও পলাতক অপরাপর ৩ জন সহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। পলাতক ৩ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net