1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের ১৫ নাটকে শাহবাজ সানি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের ১৫ নাটকে শাহবাজ সানি

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১২৮৮ বার

বর্তমান সময়ে যে কয়জন তরুণ অভিনেতা নিজের অভিনয় দক্ষতার কারণে অালোচিত হচ্ছেন তাদের একজন শাহবাজ সানি। শোবিজে তার পদচারণা খুব বেশি দিন না হলেও এই অল্প সময়ে দর্শক প্রিয়তা পেয়েছেন। দিনদিন পরিচালকদের কাছে আস্থাভাজন হয়ে উঠছেন এই গুণী শিল্পী। ২০১৮ সালে পরিচালক ইমরাউল রাফাত এর ‘কাছে আশার পর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটো পর্দায় তার আগমন ঘটে।

শাহবাজ সানি মূলত সহশিল্পী হিসেবে নাটকে অভিনয় করা শুরু করেন। ২০১৮ সালের ডিসেম্বরে রিলিজ হওয়া ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। ৪ টি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হয়।নাটকটি প্রচারের পর ব্যাপক আলোচনা হয় দর্শকমহলে। এই নাটকটি তার পরিচিতি এনে দেয়।

শাহবাজ সানির ‘চরের মাস্টার, ‘বিফলে মুল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ নাটক সহ তার উল্যেখযোগ্য অনেক নাটক রয়েছে যেগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

বর্তমানে অভিনেতা শাহবাজ সানি সামনের কোরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে তার অভিনীত ১৫ টি নাটক প্রচার হবে। নাটকগুলো হলো:

রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’, ‘মি. & মিসেস চাপাবাজ আনলিমিটেড’ এবং ‘মোক্ষম’। এস আর মজুমদার পরিচালিত ‘মন দরিয়া’ মোহাম্মদ মিফতাহ আনান পরিচালিত ‘মজনু ভাই’, ‘মোমের পুতুল’ মাইদুল রাকিব পরিচালিত ‘সমস্যা কি?’ প্রীতি দত্ত পরিচালিত ‘রুম সার্ভিস’ নাজমুল হুদা ইমন পরিচালিত ‘এস এম এস’ ইমরাউল রাফাত পরিচালিত ‘মীন, মকর, তুলা’, ‘রিলেশনশিপ ম্যানেজার ‘। এছাড়াও শাহবাজ সানি অভিনীত আরও ৪ টি নাটক ঈদে রিলিজ হওয়ার কথা রয়েছে।

আগামী কোরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রচার হবে।

এছাড়াও ‘কুল এইজ’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন
নাজমুল হুদ ইমন। ঈদের ১০ দিন পর থেকে এটিএন বাংলা’য় নাটকটি প্রচার শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net