1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাত লাশ উদ্বার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাত লাশ উদ্বার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩১৭ বার

উত্তর কাট্টলী ঈশান মহাজন রোড বাংলাবাজার তৎসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বঙ্গোপসাগর সুইচগেটে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে । অজ্ঞত লাশের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল আনুমানিক ১১টার সময় জেলে সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দাগন মাছ ধরতে গেলে লাশটি দেখতে পায়।জেলে সম্প্রদায়ের প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা বলে জানা যায় বিগত কয়দিনের ব্যাপক বৃষ্টি পাতে বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকা থেকে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে পারে।

সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মুকুল জানান প্রথমে লাশটি স্থানীয় জেলেরা দেখতে পেয়ে আকবরশাহ্ থানাকে অবগত করেন।আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির ঘটনাস্থলে এসে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসে সুইসগেটে লাশটি দেখতে পায়।আকবরশাহ্ থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত আমিনুল হক,এস.আই জমির সহ অন্যান্য পুলিশ সদস্যের সহতায় সুইসগেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,ধারনা করা হচ্ছে লাশটি লঞ্চ ও নৌকা ডুবির দুর্ঘটনা থেকে জোয়ারের পানিতে ভেসে আসতে পারে। অধিকরত তদন্তের সাপেক্ষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।

সিআইডির ফরেনসিক টিমের সদস্য প্রাথমিক নমুনা সংগ্রহ করেছেন,ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বাকি তথ্য জানা যাবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net