1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সামসুল আলম ডিপ্টি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সামসুল আলম ডিপ্টি

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২৫ বার

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর কবরস্থানে সাংবাদিক সামসুল আলম ডিপ্টির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কিছু সময় করিমপুর ফুটবল খেলার মাঠে রাখা হয়। যদিও তার নামাজে জানাজা সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সামসুল আলম ডিপ্টি ২৮ জুলাই বুধবার রাত আনুমানিক ১১:১০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।তিনি গত ২ সপ্তাহ যাবত ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করেন। বুধবার রাত ১১:১০ মিনিটে নরসিংদী সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে টঙ্গী নামক স্থানে পৌঁছালে পথিমধ্যেই তার মৃত্যু হয়।তিনি তার জীবনদশায় দৈনিক বর্তমান দিন পত্রিকার (জেলা প্রতিনিধি) ও দীর্ঘদিন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার (বার্তা সম্পাদক) এর দায়িত্ব পালন করে আসছেন।

মৃত্যুকালে শামসুল আলম ডিপ্টি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net