1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন 

মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার

মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২২ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে মরহুমের বর্ণাঢ্য জীবন ও সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের বর্তমান মোতাওয়াল্লি, বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মাওলানা সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী থানার আমীর মুহাম্মদ যাকির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যাত্রাবাড়ী থানা সেক্রেটারি নেসার উদ্দিন মাসউদ, থানা নায়েবে আমির মোঃ হেলাল উদ্দিন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজির আহমাদ ভূঁইয়া এবং দারুল মুহতারাম বাগিচা জামে মসজিদের ক্যাশিয়ার মাওলানা কারী মফিজুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

অনুষ্ঠান শেষে ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের খাদেমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net