ঢাকা   ০২:৫৪:২৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবীনগরে দেড় হাজার দুস্থ পরিবারে কুরবানির গোস্ত বিতরণ করেছে দায়েমী ফাউন্ডেশন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (ইউকে) অর্থায়নে দায়েমী ফাউন্ডেশনের উদ‍্যোগে দেড় হাজার দুস্থ ও করোনা মহামারীতে কর্মহীন পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমীয়া দরবার শরীফের প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ইব্রাহিমপুর, কালীপুরা, বাছিদপুর, জাফরপুর, কড়ইবাড়ি, কাঠালিয়া, চুওরিয়া, জগন্নাথপুর, টিয়ারা ও পার্শ্ববর্তী উপজেলার বলিঘর ও কুড়াখাল এলাকার বাছাইকৃত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ, নবীনগর থানার ওসি আমিনুর রশীদ, দায়েমী ফাউন্ডেশনের সহ- সভাপতি নোমান চৌধুরী, দায়েমী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ১০টি গরু কুরবানি করে ৩০০টির অধিক দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, মিনহাজ ও দায়েমী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিরাপদ পানি ও খাদ্য সামগ্রী বিতরণী কর্মসূচি সারাবছর ব্যাপী চলমান রয়েছে।

দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দায়েমী ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি