1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৩ আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারপ্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৩ আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৩ আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারপ্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৩ আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২৭ বার

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার ভোর রাতে ইসলাম হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ১২ টায় নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর জানান ৭ জুলাই ভোর রাতে নরসিংদী গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল বাশার পিপিএম (বার) এর নেতৃত্বে এস আই মো. নজরুল ইসলাম, এসআই মাহমুদুুল হাসান মারুফ, এসআই আবদুল আজিজ, এসআই জামিরুল, এএসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ইসলাম হত্যা মামলার পলাতক আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদক আইনে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য গত ১ জুলাই নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলায় পূর্ব বিরোধের জের ধরে উক্ত মহল্লার জনৈক ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ৩ জুলাই এজহারভূক্ত আসামী শাহীন, বাদল, রুবি বেগম ও সানিয়া বেগম গ্রেফতর হয়। ৬ জুলাই এজহারভূক্ত আসামী সুটার সুমন ও দেলোয়ার গ্রেফতার হয়। সর্বশেষ বুধবার ৩ আসামী গ্রেফতার হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net