ঢাকা   ০৯:৩৩:০৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বসুরহাটে বৃদ্ধাকে পুনর্বাসনের জন্য নগদ ৫০,০০০/- টাকা দিলেন কাদের মির্জা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে এক বৃদ্ধা ভিখারীনিকে পূনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান করলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

বাড়ী নেই, ঘর নেই পথে-ঘাটে, হাটে-বাজারে দিন রাত কেটে যায় যার নিতান্তই অসহায় ভিখারিনী ছেমনা বেগমের পূনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান করলেন মানবিক মেয়র কাদের মির্জা।
১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা সনাক্ত করনের অভিযানে নামেন। অভিযান শেষে বসুরহাট মুজিব চত্বরে এলে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক ছেমনা খাতুন হাত মেলে ভিক্ষা চাইলেন কাদের মির্জার কাছে। কাদের মির্জা দুই পায়ে এগিয়ে গেলে ভিক্ষুক ছেমনা খাতুন তার অসহায়ত্বের চিত্র তুলে ধরে আকুতি করে বলেন, আমি স্বামী হারা, সন্তান হারা, অসহায়, গরিব, নিরীহ, শারিরীক অসুস্থ মানুষ। বিগত ৬০ বছর যাবত কোম্পানীগঞ্জের বিভিন্ন বাজারে অলিতে-গলিতে থাকি। আমাকে ৩ বান টিন দিলে সিরাজপুরের ৫নং ওয়ার্ডে আমার পিতার বাড়ীতে ৩ শতাংশ জায়গার উপর ঘর করে থাকব।
ওই ভূমিতে ঘর তুলে দেওয়ার জন্য মানবিক মেয়র আবদুল কাদের মির্জা তার খোঁজ-খবর নিয়ে দেখলেন ছেমনা খাতুন নিতান্তই অসহায়। তাৎক্ষনিক বৃদ্ধার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দিলেন ঘর নির্মাণের জন্য এবং তার ঘর নির্মাণের দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছেন মাষ্টার আব্দুল কাইয়ুমকে। এদিকে আরো সাহায্যের আশ্বাস প্রদান করলেন এই মানবিক মেয়র।

ছেমনা খাতুন নগদ অর্থ হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে অনুভুতি প্রকাশ করে বলেন, আমি খুশি! হেতেন আমার বাবা (কাদের মির্জা)। আমি ৬০ বছর বাজারের চিপা অলি-গলিতে থাকি। আমি আজ খুশি!
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আজ আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক চাহিদা গুলো সংস্থানের সুযোগ হয়েছে। এলাকায় বিত্তবানরা গরিব, দুঃখি, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে এগিয়ে আসলে মানুষের এমন কষ্ট আর থাকবেনা।
ভিক্ষুক ছেমনা খাতুনের পুনর্বাসনের ব্যবস্থা করায় মেয়র আবদুল কাদের মির্জা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি