1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহরাইনে যুবলীগের বর্ধিত সভা। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

বাহরাইনে যুবলীগের বর্ধিত সভা।

সাহিন সিকদার, বাহরাইন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৪৮ বার

করোনাকালিন সময়ে বাহরাইন সরকারের নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাহরাইনে বাংলাদেশ সমাজের অডিটোরিয়াম হলরুমে গতকাল ২৯ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাহরাইন শাখার বর্ধিত সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাহরাইন যুবলীগের সভাপতি মো. মুজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন বকুল সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের নেতৃবৃন্দদের মধ্যে মোঃ শরীফুল ইসলাম, শাহ আব্দুল হক, মোশারফ হোসেন মুশু, জসিম সিকদার, জালাল মুন্সী, মোঃ শরীফ, সবুজ আহমেদ, সহ প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. মুজিবুর রহমান বলেন,আসছে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় নিয়মকানুন মেনে বাহরাইনে যুবলীগ দিবসটি পালন করবেন। সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিবিধ আলোচনা করা হয়।

করোনাকালিন সময়ে কেন্দ্রীয় যুবলীগের মানবিক কার্যক্রম গুলো বর্তমান সোস্যাল মিডিয়ায় বেশি বেশি প্রচার করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
সভাপতি বলেন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে দেশ বিদেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ সুশৃঙ্খল এবং অত্যান্ত মানবিক।
এ সময় তিনি জানান যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, ও উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন ভাই প্রতিনিয়ত বাহরাইনের নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন বলেও অবগত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net