1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি পালস্ অক্সিমিটার হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুরে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি পালস্ অক্সিমিটার হস্তান্তর

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৮৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে করোনা রোগিদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিমিটার হস্তান্তর করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড আশরাফুল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ দেওয়ান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আহসান হাবিব সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃওয়াসিম আকরামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি তদন্ত বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ আমাদের প্রতিনিধিকে জানান- উপজেলা পরিষদের অর্থায়নে ২০টি অক্সিজেন সিলিন্ডার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫টি, উপজেলার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৮টি, ১০শয্যা বিশিষ্ট মাও শিশু কল্যান কেন্দ্রে ১টি ও উপজেলা পরিষদের জন্য ৬টি। এছাড়া ১০টি পালস্ অক্সিমিটারের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫টি, শ্রীপুর প্রেসক্লাবে ১টি ও উপজেলা পরিষদে ৪টি। এ সকল সরঞ্জাম তাদের স্ব-স্ব প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net