1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসায় ডিপ ফ্রিজ দান করলেন ওয়ালটন শো-রুমের প্রোপ্রাইটর সেলিম আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

মাদ্রাসায় ডিপ ফ্রিজ দান করলেন ওয়ালটন শো-রুমের প্রোপ্রাইটর সেলিম আহমেদ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ::
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৬০ বার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি ডিপ ফ্রিজ দান করেছেন উপজেলার আমুরোড বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর মালিক এবং ওয়ালটন শো-রুমের প্রোপ্রাইটর সেলিম আহমেদ।

রবিবার (১১ জুলাই) বেলা ১২টায় আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর ওয়ালটন শো-রুম থেকে ডিপ ফ্রিজটি তুলে দেওয়া হয় আহম্মদাবাদ দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু সাঈদ তানভীর এর হাতে।

এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুল হাসান শামীম, আমুরোড বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাতেন, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, সাংবাদিক আজিজুল হক নাসির, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, আমুরোড হাইস্কুল এন্ড কলেজের গভার্রিণ বডির সদস্য নুরুল আলম চাঁন মিয়া প্রমূখ।

ঘনশ্যামপুর লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও আহম্মদাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা দুটিই প্রতিষ্ঠা করে গেছেন পীরে কামেল মাওঃ আব্দুল কুদ্দুস ইকবাল (রঃ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net