ঢাকা   ০৯:৫২:৪৯ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রামগড় হাসপাতালে গভীর রাতে বহিরাগতের তান্ডব; আতংকে রোগী ও ডাক্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে মহিলা রোগী ওয়ার্ড ও কর্তব্যরত নার্সদের উপর অশালীন ভাষা ব্যবহার ও চিৎকার চেঁচামেচি সহ নাইট গার্ডের উপর হামলা চালায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে,
শনিবার রাত ৩ টার সময় মোহাম্মদ আলী নামের যুবক রামগড় হাসপাতালের নাইট গার্ড প্রনব দেবনাথকে মারধর করে নার্সদের ডিউটি রুমের দরজায় লাথি মেরে ভিতরে প্রবেশ করে অশালীন ভাষা ব্যবহার ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। এসময় নার্সদের মুখে থাকা মাস্ক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেন। পরে মহিলা রোগীদের ওয়ার্ডে প্রবেশ করে সকল রোগীর মূখের মাস্ক গুলো নিয়ে ছিঁড়ে ফেলেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করলে রোগী সহ সাথে থাকা স্বজনদের মাঝে আতংক সৃষ্টি হয়। পরে কর্বত্যরত নার্স সহ রোগীর স্বজনরা তাকে কোনো রকম বুঝিয়ে শান্ত করে ওয়ার্ডের বাহিরে পাঠিয়ে দেন।

হাসপাতালে তান্ডব চালানো ওই ব্যক্তি রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা এবং সে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক হিসেবে কর্মরত বলে রামগড় হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

রাতে ডিউটিতে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার সময় ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে এসে বলেন তাঁর পায়ে প্রচন্ড ব্যথা করতেছে। তখন ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিল, পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরপর গভীর রাতে এসে নাইট গার্ড প্রনবকে মেরে আহত করেন, এছাড়াও রোগীদের ওয়ার্ডে গিয়ে তাঁদের সকলের মুখে লাগানো মাস্ক গুলো নিয়ে ছিঁড়ে ফেলেন ও চিৎকার চেঁচামেচি করেন।

এবিষয়ে জানতে চাইলে, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, এই ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। যেহেতু অভিযুক্ত ব্যক্তি লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক হিসেবে কর্মরর্ত আছে, তাই কর্তৃপক্ষ লিখিতভাবে অভিযোগটি দেওয়ার জন্য বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি