1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনের বিধিনিষেধ পালনে কঠোর তদারকিতে হাটহাজারীর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

লকডাউনের বিধিনিষেধ পালনে কঠোর তদারকিতে হাটহাজারীর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩২ বার

সরকার কর্তৃক ঘোষিত চলামান কঠোর লকডাউনের আজ ৩য় দিন, আজো হাটহাজারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে।

হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‍্যাব সদস্যদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এসময়।
আজ মোট ৪২ টি মামলায় ৪২ ব্যক্তিকে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং এসিল্যান্ড শরীফ উল্লাহ্ ‘ এই দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনার্থে মাঠে ছিলেন সারাদিনই।

এর মধ্যে হাটহাজারী বাসস্ট্যান্ডে শাহজাহান হোটেল’কে রেস্তোরার ভেতরে কাস্টমার বসিয়ে খাবার বিক্রির দায়ে মালিককে ২ হাজার টাকা অর্থদন্ড এবং কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া বিভিন্ন মোটর সাইকেল, সিএনজি ও প্রাইভেট কারকেও যাচাই-বাছাই করে জরিমানা দন্ড প্রদান করা হয়। করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণের উদ্দেশে মাইকিং করে ও মৌখিকভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়।

লকডাউনের আগামী দিনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’ বলে জানিয়েছেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ উল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net