1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংস্কারের অভাবে বেহাল চিংগীশাহ্ সড়ক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সংস্কারের অভাবে বেহাল চিংগীশাহ্ সড়ক

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৫১ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চিংগীশাহ্ সড়কে রাস্তার মাঝে মাঝে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটির এখন বেহাল দশা। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়রা জানান, সংস্কার করা না হলে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়বে । অথচ এখনও এটি সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়তই যানবাহন চালক, যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চিংগীশাহ্ সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার মাঝে মাঝে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে পত্তার পাড়া, দুর্লভের পাড়া, বেতুয়ার পাড়া, দেওয়ান পাড়া, ঘোনার মোড় মহল্লার মানুষের প্রতিনিয়তই চলাচল করতে হয়। রাস্তাটি এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ হওয়ায় মহাদুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও দুর্ভোগে পড়েছে এই বর্ষা মৌসুমে। গেল কয়েকদিনের টানা বর্ষণে ছোট-বড় গর্তে পানি জমে থাকায় ভোগান্তি চরমে। তবু এই রাস্তা সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত এই রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী অনেকেই জানান, বর্তমানে এই রাস্তার অবস্থা খুবই নাজুক। রাস্তার মাঝে মাঝে পিচের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী জানান, এখনো জিওবি মেইনটেইন্যান্স’র আবেদন শুরু হয়নি। শুরু হলেই আবেদন করা হবে। আপাদতে মৌখিক ভাবে বিষয়টি উপজেলা প্রকৌশলী কে জানানো হয়েছে। ছোট-বড় গর্ত ভরাটে বালু আর ইট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net