1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতদিন কঠোর লকডাউনের প্রথমদিনে দিনাজপুরে নতুন করোনা আক্রান্ত ১৫১ : মৃত্যু ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতদিন কঠোর লকডাউনের প্রথমদিনে দিনাজপুরে নতুন করোনা আক্রান্ত ১৫১ : মৃত্যু ৪

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪০৬ বার

সাতদিন কঠোর লকডাউনের প্রথমদিন দিনাজপুরে আজ জনমানুষের চলাচল ছিলো শান্ত । কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোথাও গণপরিবহনের কোনো বাস চলাচল করেনি। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ইজিবাইক চলতে দেখা যায়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

দিনাজপুরে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরও শনাক্ত হয়েছে ১৫১ জন। এ নিয়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাড়ালো ৮ হাজার ৬১৯ জনে। আর একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। পুরো জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৭১ জন। এরমধ্যে সদর উপজেলাতেই মারা গেছেন ৯০ জন ব্যক্তি। আক্রান্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ।

১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের জানান, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ৮ হাজার ৬১৯ জন ব্যক্তির মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ হাজার ২৩৭ জন। করোনা আক্রান্ত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২১১ জন। এরমধ্যে সদর উপজেলাতেই ৫ হাজার ২৮ জন আক্রান্ত রয়েছে। আর এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের। যার অর্ধেক মৃত্যুই সদরে ৯০ জন।

দিনাজপুর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা: আব্দুল কুদ্দুছ আরো জানান, সারাদেশের ন্যায় দিনাজপুরেও কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রথমদিনে স্বাস্থ্যবিধি মেনেই কাচাবাজারে কেনাকাটা চলছে। গণপরিবহন বন্ধ রয়েছে। অযথা আড্ডা নেই। এভাবে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আর কঠোর লকডাউন পালন করলে ইনশা আল্লাহ সংক্রমণের সংখ্যা কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরই মধ্যে আজ থেকে করোনার টিকা প্রয়োগও শুরু হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net