1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক সদস্য সহ গ্রেফতার ৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক সদস্য সহ গ্রেফতার ৪

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১১ বার

নরসিংদীর রায়পুরায় ৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক কনস্টেবল ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে রায়পুরা পুলিশ। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৮ জুলাই) রাতে রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সোহেল রানা (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার নায়ায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

গ্রেপ্তারকৃত অন্য সদস্যরা হলেন রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০), কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়ার নারায়নপুর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান ও কুমিল্লার উত্তর রামপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল রানা (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল।
পুলিশ জানায়, বুধবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদে রায়পুরার কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল রানা একজন পুলিশের সদস্য হিসেবে জানা গেছে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল পদে দায়িত্বরত। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net