1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায়দের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

অসহায়দের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতার ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ

সোমবার জাতির পিতার ৪৬তম শাহাদাৎবার্ষিকীতে উপলক্ষে পুরান ঢাকার লালবাগে অসহায় দুস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন সহ-সম্পাদক মো: জাহাঙ্গীর মোল্লা।

এসময় প্রধান অতিথি থেকে মাইনুল হোসেন খান নিখিল বলেন, নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা।
তার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগ জন মানুষের জন্য রাজনীতি করে, কি পেলাম, কি পলাম না সেটা বড় কথা নয়, মানুষের কল্যাণে কাজ করাই বড় কথা এটি আওয়ামী আওয়ামী লীগের ধর্ম।
আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা যতদিন থাকবে, ততদিন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সারাদেশে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য জনগণের কাছে দোয়া চেয়ে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন,বঙ্গবন্ধু ও শেখ হাসিনা জন্য প্রাণ খুলে, হাত তুলে দোয়া করবেন আর ধিক্কার জানাবে বিএনপি জামাতের প্রেতাত্মাদের। যারা ইসলামের দোহাই দিয়ে মানুষকে অত্যাচার করে, মানুষকে হত্যা করে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গরীব অসহায় ব্যক্তিদের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করে, এতিমদের টাকা লুটপাট করে খায়।

তিনি আরো বলেন, টানা ৯২ দিন আন্দোলন-সংগ্রাম অবরোধের নামে করে দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি। তাই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে ধিক্কার জানিয়েছে। বিএনপি জামায়াত বাংলাদেশে বসবাস করার অধিকার হারিয়েছে। মহামারী করোনা মধ্যে বিএনপি জামায়াতের প্রেতাত্মারা মানুষের কল্যাণে নেই তারা শুধু সরকারের সমালোচনায় আর গুজব অপপ্রচারে লিপ্ত। বিএনপি জামায়াত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রত্যেক পাড়ায় মহল্লায়,থানা থেকে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে। যতদিন বিএনপি জামায়াত রাজনীতি করবে ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। দেশের মানুষ ষড়যন্ত্র শিকার হবে, নির্যাতিত হবে নিপীড়িত হবে। তাই রাজনীতিবিদ শিক্ষাবিদ সংস্কৃতি ও ক্রীড়াবিদ সকল মহল থেকে দাবি উঠেছে বিএনপি জামায়াতকে দেশের রাজনীতিকে থেকে নিষিদ্ধ করার।

মাইনুল হোসেন খান নিখিল,শেখ হাসিনা দেশের এই বিপদের সময় কোনো মানুষের কথা ভুলে যায়নি, ভুলে যায়নি সাধারণ মানুষের কথা তেমনি ভুলে যায়নি শিক্ষক ও মসজিদ মাদ্রাসার ইমামগণের কথা। প্রতিটা মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন শোকে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় ও সহ সম্পাদক মো: জাহাঙ্গীর মোল্লার সার্বিক আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি আনোয়ার ইকবাল সান্টু,নাজমুল হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা,সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপ প্রচার সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ সম্পাদক মো: জাহাঙ্গীর মোল্লা, নাসির উদ্দিন আহমেদ,হারুনুর রশিদ, সদস্য এ আর বাচ্চু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব, সরকারী শহীদ সোহরাওয়াদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হক সহ মহানগর যুবলীগ দক্ষিণ ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net