1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কপাল পুড়া, গোমাতলী রাজঘাট পাড়া! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

কপাল পুড়া, গোমাতলী রাজঘাট পাড়া!

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৫৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার মানুষ আসলেই কপাল পুড়া।
এ পাড়ার ৬ বীর মুক্তিযোদ্ধার গ্রামের সড়কের বেহাল দশা যেন দেখার কেহ নেই।

গ্রামের একমাত্র সড়কটির বিভিন্ন স্থানে ইট-মাটি সরে গিয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাড়ি চলাচল তো দুরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। জনগুরুত্বত্বপূর্ণ হওয়ার কারণে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে।

সরেজমিন দেখা গেছে, ইউনিয়নের উত্তর গোমাতলী, গাইট্যাখালী, আজিমপাড়া, রাজঘাট ও চরপাড়া গ্রামের মানুষ উপজেলা ঈদগাঁও এবং বাজারের যাতায়তের একমাত্র সড়ক হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়ত করতে হয়।

এলাকার মানুষের দ্রুত চলাচলের একমাত্র বাহন সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা ও টমটম হলেও বর্তমানে তাও চলে না।

বিগত ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সড়কটি তলিয়ে যায় এরপর আর সংস্কার করা হয়নি। এছাড়া সড়ক সংস্কারের ঠিকাদারি প্রতিষ্ঠান অধিকাংশ জায়গা থেকে ইট তুলে নেয়ার কারণে জনবহুল এ রাস্তাটি হারিয়ে যেতে বসেছে। দিনের বেলায় কোন মতে মানুষ চলাচল করলেও রাতের অন্ধকারে খানাখন্দে পড়ে দুর্ঘটনার শিকার হয়।

সড়কের উপর নির্ভর করে নিত্যপ্রয়োজনীয় কাজে আসা এলাকার সহস্রাধিক মানুষ পার্শ্ববর্তি ইসলামপুর নৌঘাট দিয়ে চলাচল করে। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়াও কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এলাকার মৎস্য ব্যবসায়ীরা জানান, সড়কে দুর্ভোগের কারণে পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। সড়ক না থাকায় গাড়ি প্রবেশ করতে পারছেন না। তাছাড়া এই সড়ক পথে হাজার হাজার লবণ-মৎস্য শ্রমিক যাতায়াত করে। তালি জোড়া সড়কের কারণে তাদেরও দুর্ভোগ কমছে না।

এছাড়া এলাকার মানুষ মৎস্য ও লবণ শিল্প নির্ভর, তারা উৎপাদিত পণ্য বিক্রির জন্য ইসলামপুরে নিয়ে যেতে সীমাহীন কষ্ট ভোগ করে। কক্সবাজার এলজিইডির জরুরি পদক্ষেপ নেয়ার দাবি করছেন সর্বস্তরের মানুষ।

ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হক দুখু মিয়া বলেন, রোয়ানুর পর থেকে আজ পর্যন্ত জনবহুল এ রাস্তা দিয়ে মানুষ ও যানবহন চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। তাই জরুরি ভিত্তিতে এ রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন, রোয়ানুর পর বহুল জনগোষ্টি অধ্যুষিত এ রাস্তাটি অবহেলিত রয়েছে। বারবার রাস্তাটির দুরবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে কাগজপত্র দেয়া হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা। একে-অপরের ঘাড়ে দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছেন। যার কারণে
বঞ্চিত হয়েছে এলাকার মানুষ। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য তিনি কতৃপক্ষকে অনুরোধ জানান।

কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কারণে মুলত সংস্কার কাজ বন্ধ ছিল। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net