ঢাকা   ০৮:৪৭:২৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কাজী নজরুল মানবতা আর বিদ্রোহের কবি : এনডিপি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঙ্গলির অহঙ্কার কবি কাজী নজরুল ইসলামের সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র বলে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাজী নজরুল একাধারে সাম্যের-মানবতার, প্রেমের-দ্রোহের, বিদ্রোহের কবি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, পরাধীনতার গ্লানি মোচনের জন্য তার বিদ্রোহী চেতনাকে পরিপক্ব করেছিল যা পরবর্তীকালে কাজী নজরুলকে বাধাহীনভাবে প্রকাশ্য বিদ্রোহের দোরগোড়ায় এনে দাঁড় করেছিলেন। বাংলার জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্তা কেমন হতে পারে, কাজী নজরুল আমাদের তা দেখিয়েছেন। তিনি দেশকালের সীমা অতিক্রম করে দুঃশাসন, অপশাসনকে ডিঙিয়ে মাড়িয়ে উচ্চারণ করেন তার কবিতা।

কর্মসূচী :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আগামীকাল (শুক্রবার) ঢাকা বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি