1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে বিয়েবাড়িতে ৭টি বসতঘর পুড়ে ছাঁইঃ অগ্নিকাণ্ড কেটে নিল স্বজনদের আনন্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে বিয়েবাড়িতে ৭টি বসতঘর পুড়ে ছাঁইঃ অগ্নিকাণ্ড কেটে নিল স্বজনদের আনন্দ

এএইচ এম মান্নান মু্ন্না ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী ):
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিয়েবাড়িতে আগুনে ৭টি বসতঘর পুড়ে সকলের আনন্দ কেটে নিল ।জানাগেছে সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইলওয়ালা বাড়িতে এ অগ্নিকাণ্ডে এঘটনা ঘটে। এতে অন্তত ২৫থেকে ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মো. আবদুর রব, মো. বাচ্চু, মো. মুসা মিয়া, পরানী বেগম, নুর আলম, মোস্তফা সবুজ, মো. রবিন ও মো. সোহেল।সবাই দরিদ্র পরিবার ।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. জামিন মিয়া বলেন, এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার আবদুর রবের ছেলে আবদুর রহিম বিয়ের পর বাড়িতে নববধূকে আনেন। সোমবার বৌভাতের অনুষ্ঠান ছিল। অগ্নিকাণ্ডের পর সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ছোটন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারগুলো কিছুই রক্ষা করতে পারেনি। বিয়েবাড়ি হওয়ায় আত্মীয়-স্বজনের ভিড়ও ছিল বেশি তাদেরও জামা কাপড় ও মূল্যবান জিনিষ পত্র রক্ষা করতে পারেন নি ।

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।
এর আগে, রোববার উপজলার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরেক বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। সেখানেও কাদের মির্জা ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণ দেন এবং জেলা প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করার জন্য অনুরোধ জানান পৌর মেয়র কাদের মির্জা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net